আসসালামু আলাইকুম। স্নেহের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকবৃন্দকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের প্রিয় বাংলাদেশ যেমন অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে, তেমনি অগ্রসর হচ্ছে শিক্ষা ব্যবস্থাও। প্রান্তিক এই এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আপনাদের সহযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে নানা উদ্যোগ বাস্তবায়ন করছি। বর্তমানে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকাদের দ্বারা আধুনিক পদ্ধতিতে পাঠদান চলছে, যার ফলে শিক্ষার গুণগত মান বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি জীবনমুখী শিক্ষা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, ক্লাব কার্যক্রমও নিয়মিত পরিচালিত হচ্ছে। মহান মুক্তিযুদ্ধের চেতনা ও প্রগতিশীল চিন্তা ধারণ করে আমরা এগিয়ে যাচ্ছি। শিক্ষা একটি ত্রিমুখী প্রক্রিয়া – শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের সম্মিলিত প্রচেষ্টায় সুশিক্ষা নিশ্চিত করা সম্ভব। এজন্য সাপ্তাহিক ও মাসিক ক্লাস টেস্টসহ নিয়মিত মূল্যায়ন অপরিহার্য। প্রিয় অভিভাবকদের প্রতি আহ্বান, সন্তানদের লেখাপড়ার খোঁজ রাখুন, নিয়মিত যোগাযোগ রাখুন এবং ডায়েরির যথাযথ ব্যবহার নিশ্চিত করুন। পরিশেষে, বিদ্যালয়ের সার্বিক উন্নতি ও সকলের মঙ্গল কামনা করছি। আল্লাহ আমাদের সহায় হোন।
